Paintings‎ > ‎

স্টাডি - দোকানী

posted Apr 21, 2011 11:13 AM by Ra hat   [ updated Apr 22, 2011 8:59 AM ]
৯৯ এর মার্চের ৭ তারিখ।  খুব সাধারণ দিন। বন্ধুর সঙ্গে দেখা করতে আজিমপুর কলোনীতে গেলাম।  বাসায় তালা। ফোনে কথা হল। বলল, ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। অনুমতি নিয়ে বাড়ির কাছের এক বাসস্ট্যাণ্ড ঘেঁষে স্টিলের দোকানে বসলাম। সময় কাটাতে ছবি আঁকার মতো আনন্দ তেমন কিছুই হয় না। পকেটে কাগজ ভাঁজ করে রাখতাম আর গোটা তিনেক গ্লাস মার্কার। লাল, লেমন হলুদ আর নীল। খুব দ্রুত এঁকে ফেললাম।