posted Apr 21, 2011 1:11 PM by Ra hat
 ৩ ফুট বাই ৪ ফুট ক্যানভাসে কাজ শুরু হয়। ড্রইং শুরু হয় চারটি মানবদেহ নিয়ে। যাদের প্রত্যেকে রঙ ও দেহ ভঙ্গিমায় ভিন্ন ভিন্ন মুড বহন করবে। উজ্জ্বল রং ধরে রাখতে সরাসরি টিউব থেকে রং দেয়া হয়। আর টেক্সচারের জন্য কাচের গুড়ো আর মার্বেল ডাস্ট। ছবিটি বর্তমানে মিশিগানের ডেট্রয়েটে। |
posted Apr 21, 2011 12:15 PM by Ra hat
বসার ঘরে একটা আয়নায় এরকম একটা আইডিয়াটা আসে মাথায়। তারের কাঠামোতে সবুজ স্কচটেপে একটা শিশু ঘুড়ি উড়াচ্ছে । বসলে মনে হতো বাইরের শিশুটা আয়নার বিম্বের সঙ্গে বাকাট্টা খেলছে। |
posted Apr 21, 2011 11:52 AM by Ra hat
সরাসরি কাপড়ে এয়ারব্রাশের ক্যানে স্প্রে দিয়ে প্রথমে ব্যাকগ্রাউণ্ড তৈরী হয়। তারপর প্রিয় ব্র্যাণ্ড রওনির সফট প্যাষ্টেলের ড্রইং করা হয়। সময় কাল ২০০৫ এর মাঝা মাঝি। |
posted Apr 21, 2011 11:44 AM by Ra hat
[
updated Apr 21, 2011 12:13 PM
]
২০০৫ এর অক্টোবরের ১২। সরাসরি হলুদ কাপড়ে তেল প্যাষ্টেল ঘষে ছবিটা তৈরী করেছিলাম। দেয়ালে পিন গেঁড়ে প্রায় এক রাতের মধ্যে শেষ করে ফেলি। |
posted Apr 21, 2011 11:13 AM by Ra hat
[
updated Apr 22, 2011 8:59 AM
]
৯৯ এর মার্চের ৭ তারিখ। খুব সাধারণ দিন। বন্ধুর সঙ্গে দেখা করতে আজিমপুর কলোনীতে গেলাম। বাসায় তালা। ফোনে কথা হল। বলল, ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। অনুমতি নিয়ে বাড়ির কাছের এক বাসস্ট্যাণ্ড ঘেঁষে স্টিলের দোকানে বসলাম। সময় কাটাতে ছবি আঁকার মতো আনন্দ তেমন কিছুই হয় না। পকেটে কাগজ ভাঁজ করে রাখতাম আর গোটা তিনেক গ্লাস মার্কার। লাল, লেমন হলুদ আর নীল। খুব দ্রুত এঁকে ফেললাম।
|
|