কম্পিউটার জগৎ ম্যাগাজিনের ২০০৩ সংখ্যা রচনার দায়িত্ব পড়ে আমার ওপর। এর প্রচ্ছদকাহিনীতে ওপেন সোর্স বাংলা কম্পিউটিং এর গুরুত্ব তুলে ধরা হয়। লিনাক্সের সফল বাংলা অনুবাদের জন্য বায়োস নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গঠন করা হয়েছিল । ঢাকার বেশ কয়েকটি সফটওয়্যার কোম্পানীর সদস্যরা তাতে অংশগ্রহণ করে। পরবর্তীতে এই লিনাক্স বই মেলা প্রাঙ্গনে প্রদর্শিত হয়। উল্লেখ্য যে মেলায় বায়োসের এই উদ্যোগের ফলশ্রুতিতে এক তরুণ এক ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রামার জনপ্রিয় অভ্র কিবোর্ড নির্মাণ করে ।
২০০৩ এর ঘটনা। কম্পিউটার টুমরোর লেখক মারুফ এল আমার অফিসে বাংলা ইউনিকোড নিয়ে লিখতে চায় বলে। প্রায় তিনদিন ধরে নানান বিষয় নিকে কথার পর লেখাটা দাড় হল। লেখাটা ইউনিকোড নিয়ে লেখা সেরা লেখাগুলোর একটি এবং অবশ্য পাঠ্য। যখন লেখা হল যখন কিবোর্ড না হলে বাংলা ভাষা থাকবে না এমন ধারণা ছিল অনেকের মনে। এমন কি ড. মুহম্মদ জাফর ইকবালের মতো মানুষও কোডের বিষয়টি স্পষ্ট ছিলেন না। তিনি প্রথম দেখায় আমাকে বলেছিলেন আমরা চাইলে নতুন ইউনিকোডের জন্য প্রস্তাব করতে পারি।