Some paintings
-
মিশ্র মাধ্যম: কম্পোজিশন
৩ ফুট বাই ৪ ফুট ক্যানভাসে কাজ শুরু হয়। ড্রইং শুরু হয় চারটি মানবদেহ নিয়ে। যাদের প্রত্যেকে রঙ ও দেহ ভঙ্গিমায় ভিন্ন ভিন্ন মুড বহন করবে। উজ্জ্বল রং ধরে রাখতে সরাসরি টিউব থেকে রং দেয়া হয়। আর টেক্সচারের জন্য কাচের গুড়ো আর মার্বেল ডাস্ট। ছবিটি বর্তমানে মিশিগানের ডেট্রয়েটে।
Posted Apr 21, 2011, 1:18 PM by Ra Hat
-
ভাস্কর্য: বাকাট্টা
বসার ঘরে একটা আয়নায় এরকম একটা আইডিয়াটা আসে মাথায়। তারের কাঠামোতে সবুজ স্কচটেপে একটা শিশু ঘুড়ি উড়াচ্ছে । বসলে মনে হতো বাইরের শিশুটা আয়নার বিম্বের সঙ্গে বাকাট্টা খেলছে।
Posted Apr 21, 2011, 12:20 PM by Ra Hat
-
প্যাস্টেল: নৌকা
সরাসরি কাপড়ে এয়ারব্রাশের ক্যানে স্প্রে দিয়ে প্রথমে ব্যাকগ্রাউণ্ড তৈরী হয়। তারপর প্রিয় ব্র্যাণ্ড রওনির সফট প্যাষ্টেলের ড্রইং করা হয়। সময় কাল ২০০৫ এর মাঝা মাঝি।
Posted Apr 21, 2011, 11:55 AM by Ra Hat
-
এক্রেলিক : মানুষ-২
২০০৫ এর অক্টোবরের ১২। সরাসরি হলুদ কাপড়ে তেল প্যাষ্টেল ঘষে ছবিটা তৈরী করেছিলাম। দেয়ালে পিন গেঁড়ে প্রায় এক রাতের মধ্যে শেষ করে ফেলি।
Posted Apr 21, 2011, 12:13 PM by Ra Hat
-
স্টাডি - দোকানী
৯৯ এর মার্চের ৭ তারিখ। খুব সাধারণ দিন। বন্ধুর সঙ্গে দেখা করতে আজিমপুর কলোনীতে গেলাম। বাসায় তালা। ফোনে কথা হল। বলল, ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। অনুমতি নিয়ে বাড়ির কাছের এক বাসস্ট্যাণ্ড ঘেঁষে স্টিলের দোকানে বসলাম। সময় কাটাতে ছবি আঁকার মতো আনন্দ তেমন কিছুই হয় না। পকেটে কাগজ ভাঁজ করে রাখতাম আর গোটা তিনেক গ্লাস ম ...
Posted Apr 22, 2011, 8:59 AM by Ra Hat
| Introductionলিখিয়ে, আঁকিয়ে, সঙ্গীত অনুরাগী। পেশায় তথ্য প্রযুক্তিবিদ

Recent Files
-
banglagoogle.pdf
148k - Mar 29, 2013, 9:41 PM by Ra Hat (v1)
দৈনিক ইত্তেফাকে বাংলাগুগল নিয়ে একটা সংবাদ প্রকাশিত হয় ২০০৪ সালে। আমি ছিলাম প্রজেক্ট দাঁড় করাই তাতে ফাহিম প্রথম বারের মত জাভা স্ক্রিপ্টে বিজয় কিবোর্ড ইন্টারফেস যুক্ত করে। গুগলে ভিজিটরদের বানানো ডুডল দিয়ে বিজয় ও স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। এর একটা বাংলা আইকনও ডিজাইন হয়। বিডিকম একে হোস্ট করে। কয়েক মাস পর আমি ২০০৪ সালের মাঝামাঝি সময় তৎকালীন বিটিটিবির কাছ থেকে Google.com.bd ডোমেইনটির কিনে নেই। Google এর বাংলা ভার্সন জনপ্রিয় হয় কিন্তু একে চালানোর জন্য যথেষ্ট রিসোর্স আমার কাছে ছিল না। পরবর্তীতে ২০০৫ সালের সেপ্টেম্বরে আমি গুগলের সঙ্গে যোগাযোগ করে ডোমেইনটি তাদেরকে হস্তান্তর করি।
-
ComputerJagat_2003_2_full_Magazine.pdf
12240k - Apr 16, 2011, 6:37 PM by Ra Hat (v2)
কম্পিউটার জগৎ ম্যাগাজিনের ২০০৩ সংখ্যা রচনার দায়িত্ব পড়ে আমার ওপর। এর প্রচ্ছদকাহিনীতে ওপেন সোর্স বাংলা কম্পিউটিং এর গুরুত্ব তুলে ধরা হয়। লিনাক্সের সফল বাংলা অনুবাদের জন্য বায়োস নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গঠন করা হয়েছিল । ঢাকার বেশ কয়েকটি সফটওয়্যার কোম্পানীর সদস্যরা তাতে অংশগ্রহণ করে। পরবর্তীতে এই লিনাক্স বই মেলা প্রাঙ্গনে প্রদর্শিত হয়। উল্লেখ্য যে মেলায় বায়োসের এই উদ্যোগের ফলশ্রুতিতে এক তরুণ এক ভিজ্যুয়াল বেসিক প্রোগ্রামার জনপ্রিয় অভ্র কিবোর্ড নির্মাণ করে ।
-
unicode.pdf
2514k - May 8, 2011, 7:37 PM by Ra Hat (v2)
২০০৩ এর ঘটনা। কম্পিউটার টুমরোর লেখক মারুফ এল আমার অফিসে বাংলা ইউনিকোড নিয়ে লিখতে চায় বলে। প্রায় তিনদিন ধরে নানান বিষয় নিকে কথার পর লেখাটা দাড় হল। লেখাটা ইউনিকোড নিয়ে লেখা সেরা লেখাগুলোর একটি এবং অবশ্য পাঠ্য। যখন লেখা হল যখন কিবোর্ড না হলে বাংলা ভাষা থাকবে না এমন ধারণা ছিল অনেকের মনে। এমন কি ড. মুহম্মদ জাফর ইকবালের মতো মানুষও কোডের বিষয়টি স্পষ্ট ছিলেন না। তিনি প্রথম দেখায় আমাকে বলেছিলেন আমরা চাইলে নতুন ইউনিকোডের জন্য প্রস্তাব করতে পারি।
|
|